স্পর্শ

হাতে হাত রেখে তুমি কথা দিয়েছিলে,

ছেড়ে যাবেনা কখনো আমাকে।

ঠোটে ঠোট নিয়ে বলেছিলে,

এই ঠোট আর অন্য ঠোটের স্পর্শে যাবেনা।

বুকে মাথা রেখে বলেছিলে,

শুধু আমারই থাকবে।

তুমি শপথ নিয়েছিলে,

তুমি শুধু আমারই জন্য।

তোমার তন, মন তুমি আমাকেই

সপেছিলে কোন এক পুর্ণিমা রাত্রে

সেই সুন্দর জ্যোৎস্না রাতে।

আমি এখনো তোমার সেই স্পর্শের অপেক্ষায়,

যে স্পর্শ দিয়ে তুমি আমায় অবশ করে দিতে

রাতের পর রাত।

যে স্পর্শ দিয়ে কেটে যেত ঘন্টার পর ঘন্টা।

সেই স্পর্শের অপেক্ষায় আমি আজ রয়েছি

আজও আমি রোমন্থন করে চলেছি

সেই স্মৃতিগুলোকে।

সেই স্মৃতিগুলিই আমায় আজও জীবিত রেখেছে

আমার এই ভগ্ন শরীরে।

আমি ক্লান্ত, আমি শ্রান্ত।

আমি আজ অবশিষ্ট

এক প্রাণী।

                                          ~লিখেছেন ডলফিন

(আপনি কি চান আপনার লেখা প্রকাশ হোক আমাদের ওয়েবসাইটে, তাহলে দেরী না করে পাঠিয়ে দিন এখুনি এই ইমেলে mydinkal@gmail.com)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *