মনে পড়ে

~ডলফিন

ক্লান্তি আর অবসন্নতার মাঝে,

তোমাকে মনে পড়ে।

তোমাকে মনে পড়ে

অলস কোন দুপুরে।

মনে পড়ে তোমার সেই

বলা কবিতাগুলো, নীল পরির মত

তোমার সেই চোখ, তাতে

হরিণীর মত চাহনি!

যা আমাকে মোহময়ী করে রাখত

তোমার প্রতি।

হ্যা! আরো মনে পড়ে,

তোমার সেই আঙ্গুলের ছোঁয়া

যা বিলি কেটে দিত

আমার এবড়ো খেবড়ো চুলে।

 

[contact-form-7 id=”1756″ title=”Contact form 1″]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *