রাজিব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে আদালতে সিবিআই, চিন্তার ভাজ

rajib-kumar_1000.jpg

দিনকাল ডেস্কঃ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজিব কুমারের আগাম জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী সপ্তাহে আদালতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর ফলে রাজিব কুমারের স্নায়ুযুদ্ধ আবার বাড়বে এবং তার কপালে আবারও চিন্তার ছাপ বলেমনে করছে ওয়াকিবহাল মহল। ২৫ ডিন লুকোচুরি খেলে রাজিব কুমার কয়েকদিন আগেই সুপ্রীমকোর্ট থেকে আগাম জামিন পান। আবার সিবিআই সেই আগাম জামিনকে চ্যালেঞ্জ আদালতে যাচ্ছে। লাল ডায়েরির খোঁজে রাজিব কুমারকে সিবিআই হেফাজতে নেওয়া হবে জরুরি।