২০২০-২২ সালের জন্য পপুলার ফ্রন্ট অফ ইণ্ডিয়ার নতুন কমিটি গঠন

ও. এম. এ. সালাম

নতুন দিল্লীঃ ২০২০-২০২২ সালের জন্য পপুলার ফ্রন্ট এর নতুন কমিটি গঠন হল আজ। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতি ৩ বছর অন্তর নতুন কমিটি গঠিত হয়ে থাকে।

২০২০-২২ সালের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ও.  এম. এ. সালাম, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ই. এম.  আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনিস আহমেদ, সম্পাদক নির্বাচিত হয়েছেন আফসার পাশা এবং ভি পি  নাসিরুদ্দিন, কোষাধাক্ষ্য কে. এম. শরীফ। এছাড়াও ন্যাশনাল কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ই আবুবকর, প্রফেসর পি. কোয়া, মোহাম্মদ আলি জিন্নাহ, আব্দুল ওয়াহিদ সেঠ, এ. এস. ইসমাইল এবং আইনজীবী মোহাম্মদ ইউসুফ।

২০২০ থেকে ২০২২ বর্ষের জন্য এই নতুন কমিটি গঠিত হয়।