আমি থাকলে কপিল মিশ্রাকে গ্রেফতার করতামঃ প্রাক্তন দিল্লী পুলিশ কমিশনার

দিল্লীতে এক তরফা হিন্দুত্ববাদীদের আক্রমণে প্রায় ৪০ জন নিরীহ মানুষের প্রাণ গেলেও এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি এই আক্রমণের প্রধান উস্কানিদাতা বিজেপি নেতা কপিল মিশ্রা। দিল্লীর প্রাক্তন পুলিশ কমিশনার অজয় শর্মা বলেন “যদি আমি পুলিশ কমিশনার থাকতাম তাহলে হেট স্পিচের জন্য  কপিল মিশ্রা সহ অন্যান্য বিজেপি নেতাদের গ্রেফতার করতাম”।

উল্লেখ্য, দিল্লীর সহিংসতা কপিল মিশ্রার বক্তব্যের পরেই শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লী পুলিশ এই সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করেনি। সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দিল্লী পুলিশ হিন্দুত্ববাদী গুণ্ডাদের কে সাহায্য করছে।