একটি মানবিক আবেদন

লিটন রাকিবঃ জমাট বাঁধা অন্ধকারের বুকে একটি ছোট্ট দীপশিখার আলো পথ দেখাতে সাহায্য করে। স্বার্থপরতার প্রগাঢ় অন্ধকারে “পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার” পরার্থে কিছু করার একটি অন্যতম নজির। এই সমাজের চতুর্দিকে আজ আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার বিষাক্ত পরিবেশ বিদ্যমান। তাই এই পরিবেশে বেড়ে ওঠা সকলের মনে অজান্তেই স্বার্থপরতার বীজ প্রবেশ করেছে। একদিকে ডিগ্রীর প্রতি লোভ, চাকরি, অর্থের আকাঙ্খা মহীরূহের আকার ধারণ করছে, অন্যদিকে মমতা-অনুভূতির মত সুকুমার বৃত্তিগুলি নিঃশেষ হয়ে যাচ্ছে ।

এই অবস্থার মাঝখানে দাঁড়িয়ে ১৯৮৪ সালে কতিপয়, উদ্যোগী তরুণ-তরুণী কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অগ্নিযুগের বিপ্লবী প্রয়াত স্বাধীনতা-সংগ্রামী, সমাজসেবী ডাঃ কে পি ঘোষের সক্রিয় সহযোগিতায় গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে ৩৬ বছর ধরে কলকাতা শহরে পাঠরত বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, কলকাতার ৫২ সূর্য সেন স্ট্রীট-০৯ তে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। মুলত শিয়ালদহ ও আশপাশের দুঃস্থ ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ৪ দিন এখানে পড়ানো হয়।

এই লক ডাউন অবস্থায় কতৃপক্ষ সেই ছাত্রছাত্রীদের পরিবারগুলিকে কিছু সাহায্য পৌঁছে দিতে চায়। কিন্তু যেহেতু বেশীরভাগ কোচিং এর শিক্ষক শিক্ষিকা কোনও না কোনও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। সেকারনে ইচ্ছে সত্বেও আর্থিক কারনে তা সম্ভব হয়ে উঠছে না। এই অবস্থায় চাই আপনাদের সহযোগিতার হাত! তাহলে এই দুঃস্থ ছাত্রছাত্রীদের পরিবারগুলিকে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হবে ।

সকল ধরনের সহযোগিতার জন্য যোগাযোগঃ
9088803501
9874214212