প্রাচ্য থেকে পাশ্চাত্য- আরব বিজ্ঞান ভাবনার পাশ্চাত্য গমণ-৩

~চৌধুরী আতিকুর রহমান

বাথ-এর অ্যাডেলার্ড (১০৮০-১১৫২)-
পন্ডিত, দার্শনিক এবং আরব বৈজ্ঞানিক ভাবনার প্রাথমিক পর্যায়ের ভাষান্তরকারী। প্রকৃতপক্ষে ইংল্যান্ডের বাথ-এর অধিবাসী হলেও তিনি লেখাপড়া করেন ফ্রান্যের ত্যুরে। শিঘ্রই ইতালি, সিসিলি, ফিলিস্তিন ও সিরিয়া ভ্রমণ করেন। তিনি স্পেনে এক মুসলিম ছাত্র হিসাবে প্রবেশ করেন (১১১০-২৫ খ্রি.) ইউক্লিডের এলিমেন্টস নামক জ্যামিতির বইটির আরবি অনুবাদ ফ্রান্সে নিয়ে আসেন এবং এই বইটির ১১২০ নাগাদ ল্যাটিন ভাষায় প্রথম পূর্ণাঙ্গ এবং সব থেকে কার্যকরী অনুবাদটি করেন যা এখনও পাওয়া যায়। তিনি ফ্রান্সের লিওঁ-তে শিক্ষকতা করতেন এবং অবশেষে ইংল্যান্ডে ফিরে গিয়ে ভবিষ্যৎ সম্রাট হেনরি II-এর শিক্ষক নিযুক্ত হন। তিনি কমেন্ট্রির এক ক্ষুদ্র সংস্করণ বার করেন। De eodem et diverso (সমতার মধ্যে বৈচিত্র) নামক বইয়ে অনুবাদ নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও Quaestiones naturales নামক বইয়ে মানুষের স্বভাব, আবহাওযা, জ্যোতির্বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যার উপর আরবি জ্ঞানের চর্চা করেন এবং ল্যাটিনে অনুবাদ করেন। তিনি তাঁর ভাইপোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রকৃতির রহস্যগুলি উন্মোচন করেন এবং বলেছেন জ্ঞান আহরিত হয়েছে “From the studies of Arabs”।আবাকাস, অ্যাস্ট্রোল্যাব ও সিন্দহিন্দেরও অনুবাদ করেন। ব্রহ্মগুপ্তের সূর্যসিদ্ধান্তে যে ত্রিকোনমিতি ব্যবহৃত হয়েছিল, তা আল খোয়ারিজমি সিন্ধ হিন্দ বইয়ে ব্যবহার করেন, বাথ-এর অনুবাদেও একই ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। প্যারিসের ম্যাজারিন

গ্রন্থাগারে যে অনুবাটি দেখা যায় তার নাম Liber ezith (Al Zij) Zafaria El Kaurezmi per Adeldrum batho lensam exarbico in latinum sumptuas।অক্সফোর্ডের বোদলিয়ান গ্রন্থাগারে থাকা পান্ডুলিপিটির নাম, Ezich elkkaurezmi id eat, tabulae Chawaresmicae, per Ethelardum, bathoniensum ex Arabico traductae.
তাঁর উল্লেখযোগ্য আরও একটি কীর্তি মাসলামা আল মাজরিতির জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় সারণীর অনুবাদ।

নবম শতক নাগাদ খলিফা আল মামুন বাগদাদের বায়তুল হিকমায় ইবরাহিম আল ফাজারি, আল খোয়ারিজমি, ঈষাক বিন হুনায়েন (জোহানেটাস), সাবিত ইবন কুর্রা ইত্যাদি পন্ডিতকে নিযুক্ত করেন। নিযুক্তির কারণ, প্রধানত গ্রিক, ভারতীয় ও সাবীয়দের বিজ্ঞান সংক্রান্ত জ্ঞারূপনের আরবি ভাষায় অনুবাদ। পৌলিসা সিদ্ধান্ত ভারতীয় ত্রিকোনমিতির ভিত্তিস্বরূপ। গ্রিকদের ‘জ্যা’ কে ‘সাইন’-এ রূপান্তর এতেই আছে। আগত প্রায় সাত শত বছর ধরে এই অনুবাদ কার্যগুলিই আরবদের উদ্বুদ্ধ করেছিল বিজ্ঞানের মৌলিক কাজগুলি করতে। দ্বাদশ শতক থেকেই স্পেন ও সিসিলির পথ ধরে এবং ক্রুসেডকালীন সিরীয় অঞ্চল থেকেই অনুবাদ ও মৌলিক কাজগুলি ইউরোপে প্রবেশ করতে থাকে।

( 1) “Without contacts with the arab culture, Renaissance could probably not have happened in the 15th and 16th century”, Lebedel, p 109- 11. 2) Bernard Lewis in What Went Wrong? Western Impact and Middle Eastern Response P -148)*

চেস্টারের রবার্ট-ইংল্যান্ডের চেস্টারে জন্ম। ১১৪৪ নাগাদ জাবির ইবন হায়য়ানের কিতাব আল কিমিয়া নামক রসায়নের বইয়ের ল্যাটিন অনুবাদ করেন। পরবর্তী অনুবাদ কার্যটি হল ১১৪৫ নাগাদ, মুসা আল খোয়ারিজমির আল জবর আল আল মুকাবলা (আল জবর নাম থেকেই অ্যালজেবরা নামটির উদ্ভব)বইটির।

আরোও পড়ুনঃ প্রাচ্য থেকে পাশ্চাত্য- আরব বিজ্ঞান ভাবনার পাশ্চাত্য গমণ-১