করোনায় কর্মহীন মানুষের পাশে সিভিক ভলেন্টিয়ার্স

সবির-উল্-লাহ্:মগরাহাট:০৭-০৪-২০২০: মগরাহাট থানার ওসি অনির্বাণ হালদারের উপস্থিতিতে করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন মোহনপুর অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার্স। সিভিক ভলেন্টিয়ার্সদের উদ‌্যোগে অসহায়, দিন আনা দিন খাওয়া মানুষের হাতে তুলে দেওয়া হয় নিত‌্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তথা চাল,ডাল,আলু,সোয়াবিন,সরিষার তেল এবং করোনা থেকে রক্ষা করতে সাহায্য কারী মাস্ক ও সাবান।
ওসি সাহেব বলেন ‘ মগরাহাট-২ ব্লকে এই প্রথম করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে মোহনপুর অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার্স’।
তিনি সিভিক ভলেন্টিয়ার্সদের ভুয়সী প্রশংসা করে বলেন ‘সিভিক ভলেন্টিয়ার্সদের উদ্যোগে এই মহৎ কাজে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি’।
বিশিষ্ট সমাজসেবী মীরকাশিম খান বলেন ‘ ক্ষুদ্র আয়ে বৃহৎ কাজের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মোহনপুর অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার্স।

কেবলমাত্র মগরাহাট থানা নয় আমাদের রাজ্যে সম্ভবত এই প্রথম সিভিক ভলেন্টিয়ার্সদের উদ্যোগে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে’।
সিভিক ভলেন্টিয়ার তপন নস্কর বলেন ‘সমাজের বিভিন্ন শ্রেণীর সহৃদয় ব্যক্তিরা এই দূর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।আমারও এই মহৎ কাজের অংশিদার হতে পারছি সেটাই আমাদের বড় পাওনা। ওসি সাহেবের মুখে প্রশংসার পরে আমাদের উৎসাহ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সমাজের কাজে আমরা পরবর্তীতে এমন উদ্যোগ আরও গ্রহণ করব’।
উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চলের প্রধান মাননীয় আলমগীর মোল্লা, শিক্ষক সোহরাব হোসেন মোল্লা,সিভিক ভলেন্টিয়ার হাসিবুর রহমান মন্ডল, রুহুল আমিন সেখ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।