দরিদ্র অসহায় মানুষের পাশে অধ্যাপক ও গবেষক

দিনকাল ডেস্কঃ দেশজুড়ে চলছে লকডাউন জনজীবন প্রায় স্তব্ধ। এই অবস্থায় ক্যানিং মহাকুমার তালদির খালপাড়ে প্রায় শতাধিক পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিল। এই পরিস্থিতিতে সিটি কলেজের অধ্যাপক মসিউর রহমান সরদারের সহযোগিতায় একশতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক লিটন রাকিব।
প্রতি পরিবারকে ২কেজি করে চাল, ১ কেজি করে আলু, ৫০০ গ্রাম করে ছোলা এবং ৫০০ গ্রাম করে চিনি তুলে দিলেন তিনি। উল্লেখ্য এই অঞ্চলের শিব কালীমাতা মন্দির এর দুর্গত অসহায় মানুষের পাশে অনেক আগেই এসে দাঁড়িয়েছিলেন তরুন কবি লিটন রাকিব। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক জয়দেব দাস, স্থানীয় বাসিন্দা সুজাউদ্দিন সেখ প্রমুখ