জিয়াগঞ্জের খুনের ঘটনায় ঘোলা জলে মাছ ধরতে ব্যর্থ বিজেপি

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় বিজেপি কার্যত ব্যাকফুটে । ঘোলা জলে মাছ ধরতে গিয়ে বিজেপি মুখ থুবড়ে পড়ল। রাজনৈতিক ফায়দা তুলতে ব্যর্থ । পাকিস্তানি জঙ্গিস ও ইসলামী মৌলবাদীদের কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে বিজেপির মুখ পড়ল। ঝামা ঘষে দিল সিআই ডি। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে প্রমাণ করল যে , এটি ব্যক্তিগত ব্যবসায়িক লেন দেনের ঘটনার হয়েছে । পুলিশ এই ঘটনায় সৌভিক বণিক ও স্বপন বেহারাকে গ্রেপ্তার করেছে। পুলিস আরও জানিয়েছে এইঘটনা লেনদেনের ঘটনা থেকে হয়ে। ওদের দুজনের কাছ থেকে কয়েক লাখ টাকা পেতেন শিক্ষক প্রকাশ বণিক। সেই টাকা চাওয়াতে ওই শিক্ষক সহ গোটা পরিবারকে খুন করেছে সৌভিক ও স্বপন বেহারার লোকজন। বিজেপি কোনো মুসলিম এলাকায় খুন হলে ইসলামী ও পাকিস্তানি জঙ্গির ভূত দেখে।