করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে মোহনপুর পঞ্চায়েত


সাবিরউল্লা,মগরাহাট :বর্তমান বিশ্বে ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপ পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।রাজ্য তথা কেন্দ্রীয় সরকার সতর্কতা জারির পাশাপাশি Lockdown-এর সময় সীমাও পুনরায় বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে।ফলে দুঃস্থ মানুষদের অসহায়তাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এমন এক ভয়াবহ পরিস্থিতিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সহৃদয় ব্যক্তিবর্গ এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের অসহায় পরিস্থিতি কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এমনিই এক মহৎ কাজের স্বাক্ষী থাকলো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ।মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলমগীর মোল্লা-র উদ্যেগে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নমিতা সাহার উপস্থিতিতে প্রায় 500 দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় চাল,ডাল,ময়দা,তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় “মাস্ক ও সাবান”।
এদিন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী মীরকাশিম খান বলেন ‘করোনা ভাইরাসের মতো মহামারীতে আমাদের দেখতে হবে একজন মানুষও যেন না খেতে পেয়ে মারা না যায়। এমন ভয়াবহ পরিস্থিতিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পেরে, তাদের হাতে কিছু তুলে দিতে পেরে ভালো লাগছে’।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্বাজান খ্যাত বিশিষ্ট সমাজসেবী রাধেশ্যাম ঘোষ, রুহুল আমিন সেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।