
দিনকাল ডেস্কঃ ৫১ বছর বয়সে মৃত্যু হল জৈন মুনি তরুন সাগর মহারাজের। তিনি জন্ডিস সহ নানান রোগে শেষ ১৪ দিন থেকে ভুগছিলেন। তারা অনুগামীরা বৈশালী এক হাসপাতালে ভরতি করালেও তিনি কিছুদিন পর তার আশ্রমে চলে আসেন। সেখানেই তার মৃত্যু হয়।
এই মুনি তার “কড়া প্রবচন” এর জন্য বিখ্যাত ছিলেন। রাজনৈতিক বিষয়ে মতামত প্রদান করতেন তিনি। এছাড়াও তিনি সামাজিক সহ নানান কাজে তার মতামত ব্যক্ত করতেন।
কিছুদিন আগে নির্বস্ত্র হয়ে হরিয়াণা বিধানসভায় ভাষণ দিয়ে অনেকের চক্ষুশূল হয়েছিলেন।
তার মৃত্যুতে নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন।
১৩ বছর বয়সে সন্ন্যাস তিনি গ্রহন করেছিলেন।
ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রামের ব্যাপারে বলেছিলেন যে এই ভন্ড বাবারা বিন লাদেন এর থেকেও ভয়ংকর। হিন্দু আখড়া সমিতি ১৪ জন ফেক বাবার লিস্ট করলে ১৪ নয়, এরকম ১৪ হাজার ফেক বাবা আছে বলে দাবি করেন।
আজকে তার শেষকৃত্য সম্পন্ন হবে উত্তরপ্রদেশের মুরাদনগরে।

