কবিতাঃ নেতাজীর উত্থান

কবিতাঃ নেতাজীর  উত্থান

নেতাজি সুভাষ তিনি ভারতের বীরবর
দেশের ঢাল ছিল কটকে ছিল ঘর
পড়ালেখা শিখেছিল পরাধীন ভারতে
ব্রিটিশের অনাচারে কত বীর কারাতে।
স্বপ্ন দেখেছিল স্বাধীনতা হবে দেশ
ভারতের মাটি থেকে অনাচার হবে শেষ।
দিকে দিকে নিপীড়ন রুষ্ট চাষীরা
করেছিল তুষ্ট ফের কত দাস দাসীরা
বাক স্বাধীনতাটাও কেড়েছিল শেষমেষ
ছুড়েছিল কত কাদা জাত নিয়ে বিদ্মেষ
সেইদিনই হয়েছিল সুভাষের উত্থান
জনতার দূত হয়ে ,জেগেছিল শত প্রাণ।
বিরোধী দল গড়ে একতার দেই ডাক
জাপান ও জার্মানে বেজেছিল জয় ঢাক
রেঙ্গুন বার্মার জনমত পেলো যেই
সেই দিন জনরোষে মুক্তির ডাক দেয় ।
কিন্তু যে আজ তার সুপ্ত সে মৃত্যুটা
হতভাগা জাতী মোরা খুঁজিনি রহস্যটা
কিছুটা মানুষ কিছু ব্রিটিশের সৎভাই
চাইনি মিলুক তার ভারতের শেষ ঠাঁই!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *