
সাইফুল্লা লস্কর : করোনা আতঙ্কের মাঝেই উত্তর ও মধ্য ভারতের পর পঙ্গপালের মুখোমুখি বাঁকুড়া জেলা। বাঁকুড়ার শালবনে দেখা মিলেছে হাজার হাজার পঙ্গপালের, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। রাধানগর শালবনের কচি কচি শাল পাতা খেয়ে সাঙ্গ করছে পঙ্গপালের দল। তবে দেখতে পঙ্গপালের মতো হলেও সেগুলো আদৌ পঙ্গপাল কিনা সে বিষয়ে কোন নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারেননি স্থানীয় সহ পঙ্গপাল বিশেষজ্ঞরা।
স্থানীয় বাসিন্দারা ভয় পাচ্ছে,উৎপাদিত ফসল তারা বাঁচাতে পারবে তো? পাশেই শস্য
ক্ষেত যদি পঙ্গপালের দল সেখানেও হানা দেয়!
খেত ভর্তি ফসল। উচছে, ঝিঙা, করলা সহ
বিভিন্ন সবজি। পঙ্গপাল রূপী রাক্ষস পতঙ্গ
যেভাবে শাল পাতা চিবিয়ে যাচ্ছে যদি এভাবে
কোন খেতে বসে তো এক দিনেই সাঙ্গ করে
দেবে সব উৎপন্ন ফসল।
এখন পঙ্গপালের দল আছে শাল বনে, যদি পরবর্তীতে এটি পাশের শস্য খেতের দিকে
অগ্রসর হয় তাহলে সরকারের তরফ থেকে
কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয় রাধানগর প্রশাসনের তরফ থেকে।
উল্লেখ্য, বাঁকুড়ার সরকারি বনবিভাগ ও
পঙ্গপাল বিশেষজ্ঞরা জানিয়েছেন যে
এগুলি দেখতে পঙ্গপালের মতো দেখতে
হলেও পঙ্গপাল নাও হতে পারে। হতে পারে
এটি এক প্রকার পঙ্গপালের প্রজাতি ভিত্তিক
পতঙ্গ। তবে বাঁকুড়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা গুলোর সবজি এবং ফসল ক্ষেত গুলোকে এই পঙ্গপাল হানার হাত থেকে বাঁচাতে সরকার কি ব্যাবস্হা নেয় তা এখন দেখার।