ইউরোপে দূর্বল হয়ে পড়েছে করোনা

সাইফুল্লা লস্কর : ইউরোপের দেশ গুলিতে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা কমছে উল্লেখযোগ্য হারে। এপ্রিলের তুলনায় মে মাসে আক্রান্তের ও মৃতের সংখ্যা প্রায় অর্ধেকে এসে দাড়িয়েছে যা এখন আরও নিম্নমুখী। ক্রমে দূর্বল হয়ে পড়ছে করোনা ভাইরাস,যার ফলে দিন দিন ভয়াবহতা কমছে এই মারণ ভাইরাসের, দাবি ইতালির এক চিকিৎসকের। তবে দ্বিতীয় দফায় মহামারির শঙ্কা ও উড়িয়ে দিচ্ছেন না  বিশেষজ্ঞরা।

টানা তিন মাস লকডাউনের পর খোলা হচ্ছে রোমের ঐতিহাসিক নিদর্শনগুলো। শুধু ইতালিই নয় মহামারির প্রকোপ কমতে থাকায় ব্যাস্ততা বাড়ছে ইউরোপের অন্যান্য দেশগুলিতে ও।

ইউরোপীয় দেশ গুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। তবে আশার কথা, গেল দুই সপ্তাহে দেশটিতে উল্লেখযোগ্য হারে কমছে মৃতের সংখ্যা। এপ্রিলে দিনে গড়ে ৮০০ও বেশি মৃত্যু দেখলে ও মে মাসে তা প্রায় অর্ধেকের ও কমে নেমে এসেছে। মৃতের দিক থেকে এর পরের স্থানে ছিল ইতালি। এপ্রিলে দেশটিতে ১৪০০০-এর চেয়ে বেশি মৃত্যু হলে ও গত মাসে সেই সংখ্যা কমে প্রায় ৪ হাজারে দাড়িয়েছে। ইউরোপে করোনার হটস্পটে পরিণত হওয়া ফ্রান্স ও স্পেনেও একই হারে কমছে মৃতের সংখ্যা। এপ্রিলে ফ্রান্সে প্রায় বিশ হাজার মানুষের মৃত্যু হলে ও গেলো মাসে সেই সংখ্যা প্রায় পাঁচ গুন কমে দাড়িয়েছে ৪ হাজারে। দেশগুলিতে মৃত্যুর পাশাপাশি কমছে সংক্রমণও।
ইউরোপে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা কমার পিছনে আসলে কী ম্যাজিক কাজ করছে! ইতালির এক ডাক্তারের দাবি দিন দিন দূর্বল হয়ে পড়ছে এই ভাইরাস। তিনি বলেন “শুরুতে যে ভয়াবহতা নিয়ে সংক্রমণ শুরু হয়ে ছিল সেটি এখন আর নেই। গত দশ দিন পরীক্ষার পর এর প্রমাণ আমরা পেয়েছি। তবে এখনি করোনা মুক্ত ঘোষণার প্রয়োজন নেই। এখনো সাবধান থাকতে হবে। “

গোটা বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কড়াকড়ি শিথিলের পক্ষে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের শঙ্কা পরবর্তী শীত মৌসুমে  আবার দ্বিতীয় দফায় সংক্রমন শুরু হতে পারে ইউরোপীয় দেশগুলিতে।