লাউড স্পিকারে আযান নিষিদ্ধ করল এলাহাবাদ হাইকোর্ট

সাইফুল্লা লস্কর : লাউড স্পিকারে আযান দেয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ে সংঘের মতাদর্শের প্রতিফলন দেখা গেলো। এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে বলেছে আযান দেয়ার জন্য লাউড স্পিকার ব্যাবহার করা যাবেনা কারণ এটি মানুষের শান্তি পূর্ণ ঘুমের মৌলিক অধিকারের পরিপন্থী। ভারতবর্ষের সংবিধান কোনো মানুষকে এমন কিছু শুনতে বাধ্য করেনা যা সে শুনতে চায়না।

বিচারপতি শশীকান্ত গুপ্তা ও অসিম কুমারের বেঞ্চ বলেছে যে আযান অবশ্যই ইসলামের এক অপরিহার্য অঙ্গ তবে লাউডস্পীকারের ব্যাবহার নয় তাই এই রায় সংবিধানের ধারা ২৫ লঙ্ঘন করেনা যেখানে বলা আছে যে প্রত্যেক ভারতীয় নিজের বিশ্বাসকে স্বাধীনভাবে প্রচার, প্রসার ও অনুশীলন করতে পারবে। কেউ এই রায় অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক বিএসপি সাংসদের করা জনস্বার্থ বিষয়ক রায়ে আদালত এই রায় প্রদান করে।

তবে এখন প্রশ্ন উঠছে যদি কাউকে আযান শুনতে বাধ্য না করা যায় তাহলে  দুর্গা পূজা, গণপতি, ক্রিস্টমাস ইত্যাদির মত ধর্মীয় উৎসবের ক্ষেত্রে কেনো একই যুক্তি প্রযোজ্য নয়? কেনো রাজনৈতিক অনুষ্ঠান ও গানের কনসার্ট এর মতো ক্ষেত্রে লাউড স্পিকার ব্যাবহারের অনুমতি দেয়া হবে? আরো প্রশ্ন উঠছে কেনো বর্তমান সময়ে আদালতের রায় সর্বদা ক্ষমতাসীন দলের মতাদর্শের প্রতিফলন ঘটায়?