মুসলিমদের হয়ে কথা বলার জন্য গ্রেফতার এজাজ খান

মুসলিমদের হয়ে কথা বলার জন্য গ্রেফতার এজাজ খান

বলিউড অভিনেতা এবং বিভিন্ন সময়ে মুসলমানদের দাবী দাওয়া নিয়ে সরব হওয়ার জন্য বিখ্যাত ছিলেন এই অভিনেতা। তাঁকেই মুম্বাই পুলিশ গ্রেফতার করল শনিবার। এজাজ খানের বিরুদ্ধে পুলিশের অভিযোগ ঘৃণা ছড়ানোর।

ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করার পরেই গ্রেফতার করা হয় তাকে। ফেসবুক ভিডিও তে বলেন, “যদি একটি পিঁপড়ে মারা যায়, তবেও মুসলিম দায়ী, যদি হাতি মারা যায় তবেও দায়ী মুসলমান, যদি ভুমিকম্প হয় সেটার জন্যও দায়ী মুসলিম। যেকোন ঘটনার জন্যই দায়ী মুসলিম। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মুসলিমকে যেকোন ঘটনার জন্য দায়ী করার ষড়যন্ত্র করার জন্য কে দায়ী?”

এজাজ খান তার লাইভ ভিডিওতে আরো দাবী করেন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য বিজেপি সাম্প্রদায়ীকতার রাজনীতি খেলছে।

কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চ্যান্ডেল তাবলিগ জামাতের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করলে এজাজ খান প্রতিবাদ করেছিলেন সেই মন্তব্যের।

পুলিশ এজাজ খানের বিরুদ্ধে সেকশন ১৫২এ, ১১৭, ১২১ ধারায় কেস দায়ের করেছে।

উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের খাবার নিয়মিত খাবার সরবরাহ করছিলেন এজাজ খান।