
সাইফুল্লা লস্কর : লক ডাউন এর মধ্যে ব্যাংক কাউন্টার গুলির সামনে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাড়িয়েও প্রয়োজন মত টাকা তোলা যাচ্ছে না।লকডাউন ঘোষণার পর থেকে সাধারণ মানুষ নিজেদের হাতে থাকা নগত অর্থ শেষে সবাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা এবং সরকারের দ্বারা প্রদত্ত টাকার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে।এর ফলে ব্যাংকিং ব্যাবস্থা অত্যধিক পরিমাণ চাপের সম্মুখীন হচ্ছে।
অনেকে রাত ২ টার আগে থেকেই গিয়ে লাইনে দাড়িয়ে পড়ছে ফলে খুব সকালে এসেও অনেকে দুপুর বা বিকাল পর্যন্ত দাড়িয়েও টাকা তুলতে পারছেনা।অত্যধিক পরিমানে টাকা তোলার ফলে অনেক কাউন্টারে দুপুরের পর ক্যাশ শেষ হয়ে যাচ্ছে।দীর্ঘক্ষণ লম্বা লাইনে মানুষের ভীড়ের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতেও প্রশাসন হিমসিম খাচ্ছে।এমতাবস্থায় সরকার সাধারণ মানুষের জন্য নগৎ যোগানের একমাত্র উৎসের এই সংকটজনক অবস্থার প্রতি মনোযোগ দেওয়া উচিত বলে বিশেষজ্ঞ মহল মনে করছে।