লকডাউনের জেরে মৃত্যু শ্রমিকের

দিল্লীতে কাজে গিয়ে লকডাউনের জেরে মৃত্যু হলো দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিক মনিরুল পাইক(২৭) উস্থি থানা এলাকার হটুগঞ্জ পুর্ব পাড়ার বাসিন্দা।পরিবার সূত্রে জানা যায়, দেড় মাস আগে মনিরুল পাইক দিল্লীতে কাজে যায়। সেখানে সে দিনমজুরের কাজ করতো। এরপরেই করোনা আতঙ্কের জেরে সারা দেশ জুড়ে লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় মনিরুলের কাজ এমনকি বাড়ি ফিরতে না পেরে দিল্লীতে আটকে পড়ে মনিরুল পাইক। এরপরেই লক ডাউনের মাঝে দিল্লীতে অসুস্থ হয়ে পড়ে মনিরুল তখনই তার সাথে থাকা সহকর্মীরা তাকে দিল্লীর গ্রীন পার্কের কাছে একটি হাসপাতালে ভর্তি করে। এরপরেই বাড়ির লোকজনের কাছে ফোন আসে দিল্লী থেকে যে মনিরুল পাইক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তী।

গতকাল পরিবারের লোকজন ফোন মারফৎ মনিরুল পাইকের মৃত্যুর খবর পায়। এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। জানা যায় মইদুল পাইক সংসারের একাই রোজগেরে ছিলেন।বাড়িতে স্ত্রী ছোট্ট মেয়ে ও বাবা মা রয়েছে। দিল্লী থেকে দিন মজুরের কাজ করে টাকা পাঠালে তবেই সংসার চলতো। অবশ্য মনিরুল পাইকের বাবার দাবি লক ডাউনের ফলে অনাহারে চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মনিরুলের। তাই রাজ্যের বাহিরে যে সমস্ত শ্রমিকেরা আটকে পড়েছে তারা যাতে নিরাপদে থাকে তার ব্যবস্থার আর্জি জানায় সরকারের কাছে। পাশাপাশি দিল্লী থেকে এম্বুল্যান্সে করে মৃতদেহ বাড়ি ফেরানো হুছে বলেও জানায় পরিবারের লোকজন।