বর্ধমানে প্রহুত যাদবপুরের দেবাঞ্জন, অভিযোগের তির এবিভিপির দিকে

th (1).jpg

দিনকাল ডেস্কঃ যাদবপুর কান্ডের রেশ ছড়ালো এবার বর্ধমানে। হিন্দুত্ববাদ বিরোধী প্রতিবাদী ছাত্র দেবাঞ্জন বল্লভ বুধবার রাতে বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে এবিভিপি-র সমর্থকদের হাতে প্রহুত হলেন। এই ঘটনায় বর্ধমান স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবাঞ্জনের দোষ, সে যাদবপুরে মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ হিন্দুত্ববাদিদের অভিযান রুখে দেয়। বুধবার দেবাঞ্জন বর্ধমান গেলে তাকে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে অভিযোগ জানানো হলেও এখনও দুষ্কৃতিদের কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ।