
দিনকাল ডেস্ক: দলিত নেতা ও বিশিষ্ট লেখক সুকৃতি রঞ্জন বিশ্বাসের উপর বিজেপি আরএসএস-এর হামলা চালানোর অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। অভিযোগের তীর বনগাঁর বিজেপি সাংসদ সান্তনু ঠাকুরের সমর্থকদের দিকে। এনআরসি সভা করতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হন সুকৃতি বাবু। হামলাকারীরা তার ব্যাগ কেড়ে নেয়, কলার চেপে ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। বুধবার সুকৃতি বাবু সাংবাদিকদের বলেন এটি একটি পরিকল্পিত হামলা, আমরা এনআরসি সভা করতে গিয়েছিলাম সে সময় লোকজন জুটেছিল। এমন সময় কয়েকজন এসে বলল আপনার সঙ্গে একটু কথা বলবেন সাংসদ শান্তনু ঠাকুর। আমি সরল অন্তঃকরণ নিয়ে বাইরে আসি, তারপর আমার উপর হামলা চালানো হয়। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বিভিন্ন মহল থেকে। ডান-বাম বিভিন্ন দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। তীব্র নিন্দা জানান পিএফআই, এসডিপিআই, ডিএনপি সহ বিভিন্ন মুসলিম ও দলিত সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন এই ঘটনা প্রমাণ করে বিজেপি কতখানি ফ্যাসিস্ট দল। তারা বিরোধীদের আওয়াজ কে বন্ধ করতে খুন পর্যন্ত পড়ছে। রাজ্য সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে আক্রমনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
Posted inখবর