নারদা কান্ডে আড়াই ঘণ্টা ধরে মুকুল রায়ের জিজ্ঞাসাবাদ

দিনকাল ডেস্কঃ শনিবার নারদাকান্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়কে আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মুকুল ঘনিষ্ঠ আইপিএস এস এম মির্জাকে গ্রেফতার ও জেরার পর মুকুল রায়কে জেরা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উঠে আসবে বলে সিবিআই মনে করছে। এদিন মুকুল রায়কে আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের ম্যাথু স্যামুয়েল থেকে ইকবাল আহমেদ ও টাইগার মির্জা সবই ইয়ঠে এসেছে। পরে মুকুল রায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, সিবিআইকে আমি সব ধরণের সহযোগিতা করব। যখনই ডাকবেন তখনই আসব। এদিকে ওয়াকিবহাল মহল মনে করছে মুকুল বাঁচানোর জন্যই তাকে তলব। রাজীবের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য মির্জাকে সামনে আনা হল।