মধ্যবিত্তের মাথায় হাত

img_3303

বৃহত্তম সম্প্রদায়ের দুর্গাপুজো। একরক্ম বলা চলে এখন উতসবমুখর বাংলা। এই উৎসবের মুখে বাজারদর আকাশছোঁয়া। বিশেষ করে পেঁয়াজ, আদা সহ আনাজপাতির দাম এমনই আকাশ ছোঁয়া মধ্যবিত্ত-নিম্নবিত্তের নাগালের বাইরে। বৃষ্টি এমন কিছু হয়নি যে শাক সবজি পচে গেছে। তারপরও শাকসবজির মূল্য দুরন্তহারে বেড়ে গিয়েছে। আদার দাম প্রতি কেজি ২০০ টাকা। একসময় তা ৩০০ টাকা চলে যাবে। পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৭০ টাকা। হয়তো তা ১০০ টাকা ছাড়িয়ে যাবে। রাজ্য সরকার টাস্কফোরস তৈরি করেছে। কিন্তু সেই টাস্কফোরস কথায় গেল। সরকার প্রধান এখন প্রতিটি জায়গায় পুজোর উদ্বোধনে ছোটাছুটি করবেন বা করছেনও। কিন্তু সাধারণ মধ্যবিত্ত জিনিসপত্র সস্তায় কিনে উৎসব পালন করতে পারে সেদিকে নজর দিচ্ছেন কি? বিষয়টি নিয়ে ভাবা দরকার। টাস্কফোরসকে সক্রিয় করতে রাজ্য সরকারকে চিন্তাভাবনা করা দরকার। নইলে মধ্যবিত্তের মাথায় হাত।