দিনকাল ডেস্কঃ সুপ্রীম কোর্টের ছাড়পত্র হলেও ম্যানেজিং কমিটির ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে নিয়োগ নিয়ে মামলা চলায় সরকারি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষক নিয়োগ বন্ধ বলে অভিযোগ মাদ্রাসা শিক্ষক সংগঠনগুলির। তাদের আরও দাবী এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের গড়িমসি রয়েছে। আন এডেড মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবী, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্যানে্লভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে একটি মামলা চলছে। সুপ্রীম কোর্ট বাকি শুন্যপদে নিয়োগ নিয়ে নির্দেশ দিলেও তা কার্যকর করতে গড়িমসি করছে রাজ্য সরকার। সুপ্রীম কোর্ট এর নির্দেশ রয়েছে এর বাইরেও ২০ হাজার শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে। কিন্তু এক্ষেত্রেও রাজ্য সরকার গড়িমসি করছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন ভারতের সর্বোচ্চ আদালত ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা সার্ভিস কমিশন কে নিয়োগ করবে শিক্ষক ও শিক্ষাকর্মী – তার এক শুনানিতে নির্দেশনা দেয় যে ২০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর শুন্যপদ রয়েছে তাতে রাজ্য সরকার নিয়োগ করতে পারবে। এই মর্মে সুপ্রীম কোর্ট নির্দেশও দেয় নিয়োগের। কিন্তু তারপরেও মাদ্রাসাগুলিতে শিক্ষক ও শিক্ষকপদে নিয়োগ এখনও বন্ধ। এই অবস্থায় রাজ্যের মাদ্রাসাগুলিতে পঠন-পাঠনের পথ বন্ধ। রাজ্য সরকারের গড়িমসি ও মামলাকেই দায়ী করেছে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন।
