
ব্রিটেনের ক্যান্টবেরীর চার্চের পাদ্রী জাস্টিন ওয়েলবী জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড মেমোরিয়াল অনুষ্ঠানে এসে বলেন, “আমি এই হত্যাকাণ্ডের জন্য অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত”।
উল্লেখ্য, ১৯১৯ সালের এপ্রিল মাসে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্রভাবে প্রতিবাদসভা করছিল, সেই সময় ব্রিটিশ সেনারা নিরস্ত্র ভারতীয়দের উপরে ৩০ রাউন্ড গুলি চালিয়ে কয়েকশো নিরীহ মানুষকে হত্যা করে।
ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী সেই হত্যাকান্ডে ৩৭৯ জন শিশু, মহিলা সহ মারা গিয়েছিল এবং ১২০০ এর অধিক আহত হয়েছিল। বেসরকারিভাবে ১০০০ এর অধিক মানুষ মারা গিয়েছিল বলে দাবী করা হয়।
এই ঘটনার জন্য এখন পর্যন্ত ব্রিটিশরা কোনরকম ক্ষমা চাইনি।