দিল্লীর তিনবারের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত প্রয়াত

প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত আজ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লীর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনিও দিল্লীর সবথেকে দীর্ঘ সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন।

দিল্লীর প্রাক্তন কংগ্রেস চিফ অজয় মাকেন শারীরিক অসুস্থতা দেখিয়ে দায়ীত্ব ছাড়লে শীলা দীক্ষিতকে কংগ্রেস প্রদেশ সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দিল্লীর কংগ্রেস প্রদেশ কমিটির সদস্য জিতেন্দ্র কুমার কোচার জানান শীলা দীক্ষিত দিল্লীর এসকরট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।