সাংবাদিককে সন্ত্রাসবাদী তকমা নার্সের, কড়া পদক্ষেপের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের

সাংবাদিক জামিতুল ইসলাম

নদীয়ার করিমপুর- 2 ব্লকের নটিডাঙা গ্রামীণ হাসপাতালে সাংবাদিক জামিতুল ইসলামকে ‘সন্ত্রাসবাদী’  বলার ঘটনায় বিএমওএইচ কোনোভাবেই বরদাস্ত করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বুধবার করিমপুর- 2 ব্লকের বিএমওএইচ ডাঃ মিঠুন সরকার জানান, একজন সাংবাদিক তার মাকে দেখতে এসেছেন। তাকে ‘সন্ত্রাসবাদী’ হিসাবে কমান্ড করা মোটেই বরদাস্ত করা যায় না । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কড়া পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিককে সন্ত্রাসবাদী বলা সেই নার্স কৌস্তভী দত্ত

উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক জামিতুল ইসলামের মা জামিলা বিবি অসুস্থ হলে তাকে নটিডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ে জামিতুল বাড়িতে ছিলেন না। পরে জানতে পেরে হাসপাতালে দকেহতে যান। হাসপাতালে এসে একজন নার্সকে জিজ্ঞাসা করেন তার মা কত নম্বর বেডে ও কত নম্বর ঘরে আছেন। উত্তরে নার্স কৌস্তভী দত্ত তাকে বলেন, আপনি সন্ত্রাসবাদী কিনা কী করে বলব? তাই আমি বলব না। বিষয়টি নিয়ে জামিতুল সাহেব স্থানীয় বিডিও, বিএমএইচও , পুলিস প্রশাসন সবার কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি চাউর হলে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে খবর চলে যায় নবান্ন পর্যন্ত । অনেকেই নড়েচড়ে বসেন। বুধবার বিএমওএইচ সবধরনের পদক্ষেপের লিখিত আশ্বাস দেন জামিতুলকে।

বিএমওএইচ এর দেওয়া আশ্বাসপত্র