~উমর ফারুক

আমাদের উঠান পারে
ওরা সব করছে টা কী?
পাড়ার লোক দলে দলে
যেন তারা বর যাত্রী।
বাবু সা’ব লাটের মতন
সাথে তার সৈন্য কত?
সভার সেই অগ্রভাগে
মিডিয়ারাও মর্মাহত!!
ওপাশে লাশের বাবা!
ভাষা নাই প্রতিবাদের
ডাক্তার কসাই বেশে
দিয়েছে বিষ নরকের.
ওরা সব প্রতিবাদী
গাফিলতি তাইতো করে
চিকিৎসায় দেইনা সময়
প্রত্যহ ভুতে ধরে!