~ডলফিন

চোরাবালি মাড়িয়ে চলতে চলতে
ডুবে যেতে হয়
ডুবে যেতে যেতেও
সাঁতার কাটতে হয়
সাঁতার কাটতে কাটতেও
ক্লান্তি আসে!
সময়ের সংগোপনে
কোন নব অববাহিকার তীরে
এসে থামতে হয়!
পিছনে ফিরে তাকালে
এক মরুভূমি
তাতে নিজের পায়ের মুছে যাওয়া
পদচিহ্ন
সাথে একগুচ্ছ মন খারাপের কবিতা
আর ভারাক্রান্ত মন নিয়েই
পাড়ি দিতে হয়
এই সফর।