না ফেরার দেশে পাড়ি দিলেন মিশরের একমাত্র নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরশি

২০১১ সালের আরব বসন্তের ফলস্বরুপ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতে রাষ্ট্রপতি হয়েছিলেন মুসলিম ব্রাদারহুডের এই লড়াকু নেতা। ২০১২ সালের ৩০ জুন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। নেওয়ার পরেই জোর কদমে শুরু করেছিলেন কাজ। সহ্য হয়নি আমেরিকা, ইসরায়েল ও তার সাঙ্গপাঙ্গদের। ফলস্বরুপ মাত্র ১ বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনাপ্রধান সামরিক অভ্যুথান ঘটিয়ে মুরশিকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে।

এরপর তাঁকে বন্দি করে রাখে আল সিসির সরকার।

আজকে কোর্টে সুনানী চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ত্যাগ করেন পৃথিবীর মায়া।

তাঁর অকাল মৃত্যুতে শোক সারা বিশ্বজুড়ে। ইসলামী আন্দোলনের এই লড়াকু নেতার মৃত্যু দুঃখ দিয়েছে সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের।

মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী ও ৫ সন্তান রেখে গেলেন তিনি।