দলবদলের হিড়িক,ঘোড়া কেনা-বেচা ও পশ্চিমবঙ্গ

দলবদলের হিড়িক,ঘোড়া কেনা-বেচা ও পশ্চিমবঙ্গ

বিজেপি এখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি । লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 18 টি আসন ও বিধানসভা উপনির্বাচনে 4টি আসন পাওয়ায় বিজেপি এই রাজ্যে যেন ক্ষমতার সাধ পেয়ে গেছে। আর এই সুযোগে এই রাজ্যে শাসক তৃণমূল থেকে শাসক বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গেছে। দাড়িওয়ালা- টুপিওয়ালা মণিরুল ইসলামের তৃণমূল বিধায়কও গেরুয়া শিবিরে ভিড়েছেন কেবল জান বাঁচানোর জন্য । তৃণমূলের এক শীর্ষ নেতা মিডিয়ার কাছে বলেছেন যে, আদর্শ বাদ দিয়ে সব চাপের মুখে দল ত্যাগ করছেন। আমাদের স্মরণ থাকতে পারে চাপ দিয়ে অন্য দলের বিধায়ককে তৃণমূলে আনার দক্ষ কারিগর টা কিন্তু তৃণমূলই। 2014 সালের রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের এক প্রার্থীর জেতার জন্য প্রয়োজন ছিল 5বিধায়কের ভোট । সে সময়কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কংগ্রেস ও বামফ্রন্টের 5 বিধায়ককে ভাঙিয়ে এনে নিজ দলের রাজ্য সভার প্রার্থীকে জিতিয়েছেন । সেই সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় এখন বিজেপিতে। এখন বিজেপি তাকে এই কাজটি আজ বিজেপি হাসিল করছে। যে অস্ত্র দিয়ে তৃণমূল অন্য দলের কবর তৈরি করছিল সেই অস্ত্র দিয়ে আজ বিজেপি একই খেলা খেলছে। আর এই বিষয়টি গণতন্ত্রের পক্ষে শুভ নয়। ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন রয়েছে । একে আরও শক্তিশালী করা দরকার বলে মনে করি। নইলে গণতন্ত্রের পক্ষে এর ফল হবে আরও মারাত্মক ।