দিনকাল ডেস্ক : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটেছে দমদমে। নিহত স্ত্রীর নাম রুমা সেন। তার বাড়ি দমদমের মধুগড় এলাকায়। খনী স্বামী পুলিশের জেরাই রুমার খুনের কথা স্বীকার করেছেন। 8 বছর আগে রুমার সঙ্গে বিয়ে হয় মৃত্যুঞ্জয়ের। স্ত্রী রুমা সেনের অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে দীর্ঘদিন স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। রুমা মেয়ে কে নয়ে বাপের বাড়িতে থাকছিলেন। সোমবার রাতে মধুরপাড়া গিয়ে মৃত্যুঞ্জয় রুমাকে বাড়ির বাইরে বের করে আনেন। তারপর প্রকাশ্য রাস্তায় কাটারি দিয়ে কুপায়। ঘটনাস্থলেই রুমার মৃত্যু হয়।পুলিস মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করেছে। দমদম থানায় দায়ের হয়েছে খুনের মামলা।
Posted inUncategorized
