উচ্চ মাধ্যমিকে সংখ্যালঘু ছাত্র- ছাত্রীদের জয় জয়কার

~সম্পাদকীয়~

সাফিদা খাতুন

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংখ্যালঘু  ছাছাত্রীরা কিছুটা হলেও মেধাভিত্তিকভাবে অনেকটা এগিয়েছে। উচ্চ মাধ্যমিকে এক থেকে দশের মধে ছাত্র- ছাত্রীর সংখ্যা 137। এর মধ্যে সংখ্যালঘু  ছাত্র ছাত্রী আট। বেশির ভাগ ছাত্র- ছাত্রী কিন্তু  মফঃস্বল এলাকার।  উচ্চ  মাধ্যমিকে  দ্বিতীয়  হওয়া  সংখ্যালঘু  ছাত্রটির নাম মহম্মদ  মাসুম আখতার। সুন্দরবন এলাকার  সন্তান  সে। আসলে সংখ্যালঘুদের মেধাভিত্তিকভাবে সাফল্য বিভাগ পরবর্তী সময়ে শুরু টা হয় 2000 সালে। সেবছর মাধ্যমিকে প্রথম হন কাজী রাজীবুল ইসলাম। হলদিয়ার একটি স্কুলের ছাত্র হলেও রাজীবুল দক্ষিণ 24 পরগনার সোনারপুর  থানার চাকবেড়িয়া গ্রামের  সন্তান। আবার এছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হওয়া  মহম্মদ মাসুম আখতারও দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ভূমিপুত্র।

সেই সাথে গোটা রাজ্যে সপ্তম স্থান অধিকার করে তাক লাগিয়েছেন মুর্শিদাবাদের লালগোলা থানার সাফিদা খাতুন।

উল্লেখ্য, আল আমিন মিশনের ছাত্র মহম্মদ আরিফ 2007 সালে প্রথম হয়েছিল মাধ্যমিকে। আটের দশকে আল আমিন মিশন গড়ে ওঠার পর থেকে এই মিশনগুলি সংখ্যালঘু সমাজের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা পালন করছে। এখন মেধা তালিকায়  সংখ্যালঘু  মেয়েরাও উঠে আসছে। আগামী  দিনে তাদের এই জয় অব্যাহত  থাকবে বলেই আশা করা যায়।