
দিনকাল ডেস্কঃ ১৮ ঘন্টা ধরে এক রোগীকে ফেলে রাখার অভিযোগে বোলপুর মহকুমা হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালো রোগীর পরিজনরা। রবিবার এই দফায় দফায় বিক্ষোভের জেরে বোলপুর মহকুমা হাসপাতাল উত্তাল হয়ে ওঠে। পরে বিক্ষোভ দেখানোর পর রোগীর চিকিৎসা শুরু হয়। বোলপুর পাথর ঘাটার বাসিন্দা লালু সেখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শনিবার সন্ধ্যায়। ১৮ ঘন্টা পড়ে থাকার পর তার চিকিৎসা না হলে রগীর বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।