
দিনকাল ডেস্কঃ রবিবার ১০ টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলা ভূমিকম্পে কেঁপে উঠল। এই ভূমিকম্প হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতায় এই ভূমিকম্প কম হলেও দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে এই ভুমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে। রিখতার স্কেলে এই ভূমিকম্পের তিব্রতা ছিল ৪.৮। পশ্চিম বর্ধমানের দুরগাপুর, আসানসোল, রানিগঞ্জ, সহ শিল্পাঞ্চলে হয়েছে। এই ভুমিকম্পে কোন হতাহতের ঘটনা হয়মি।
