ডিম চাওয়ায় শিশুর গায়ে গরম খিচুড়ি ঢেলে দিল অঙ্গনওয়ারী কর্মী

ডিম চাওয়ায় শিশুর  গায়ে গরম খিচুড়ি ঢেলে দিল  অঙ্গনওয়ারী কর্মী

দিনকাল ডেস্কঃ খিদে লেগেছে। তাই ডিম চাওয়ায় এক শিশুর গায়ে গরম খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ী কর্মীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের খিদিরপুরে। এই ঘটনায় ঐ শিশুর অর্ধেকের বেশি শরীর পুড়ে যায়। আশঙ্কা জনক অবস্থায় শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নাম খোদো। প্রতিদিনের মতো খোদ স্কুলে যায়। মিড-ডে মিলে যোগদান দিয়ে সে ডিম ও চায়। তারপর অঙ্গন ওয়ারী কর্মী খোদর গায়ে গরম গরম খিচুড়ি ঢেলে দেয়। তারপর তার গাঁ পুরো পুড়ে যায়।