গরু চুরি নিয়ে গ্রামবাসী- পুলিশ খণ্ড যুদ্ধ তুফানগঞ্জে

দিনকাল ডেস্কঃ গরু চুরির অভিযোগে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জের  ছাটারামপুর গ্রামে পুলিশ গ্রামবাসীর খণ্ড যুদ্ধে বৃহস্পতিবার উত্তপ্ত হল গোটা এলাকা। গ্রামবাসীরা এদিন পুলিশকে মারধোর ও পুলিশের গাড়ী ভাঙচুর করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ছাটারামপুরে গরু চুরি ও পাচারের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে মোটর চালিত একটি ভ্যানে কয়েকটি গরু নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তা আটকায়। কয়েকজনকে মারধর ও করে গ্রামবাসিরা। পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয়। বচসা থেকে দু- পক্ষের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে যায়। গ্রামবাসীদের হামলায় চার পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় পুলিশ চার গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে। এলাকার কিছু নিরপেক্ষ মানুষ বিজেপি ও তাঁর অঙ্গ সংগঠন গোরক্ষা কমিটিকে দায়ী করেছে।