
দিনকাল ডেস্কঃ নির্বাচনী সভা করতে এসে বৃহস্পতিবার পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিশৃঙ্খলা চরম আঁকার ধারণ করল। মোদীর সভায় ছোঁড়া হল চেয়ার, জলের পাউচ। এর ফলে মোদীর নির্বাচনী সভায় বিশাল বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী সামনেই এই ঘটনার সুত্রপাত হয়। বসার জায়গা না পাওয়াকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে বললেও বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ্য রুপ বলে কার্যত স্থানীয় বাসিন্দারা জানান। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে, পুরুলিয়ায় দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরমে। বৃহস্পতিবার সেটাই প্রকাশ্যে এল। তবে প্রধানমন্ত্রীর জনসভায় সে রকম হয়নি। মাঠের বিভিন্ন দিক ফাঁকা ছিল। আসলে গ্রামীন এলাকায় এখনও বিজেপি-র সংগঠন সেরকম হয়নি।
