নিরাপত্তা বাহিনী ৭জন মাওবাদীকে হত্যা করল ওড়িশা ও ছত্তিশগড়ে

নিরাপত্তা বাহিনী ৭জন মাওবাদীকে হত্যা করল ওড়িশা ও  ছত্তিশগড়ে

দিনকাল ডেস্কঃ বুধবার ওড়িশার কোরাপুত জেলার নিরাপত্তা বাহিনী ও ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার দুটি পৃথক সংঘর্ষে কমপক্ষে সাতজন মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়। সকাল সাড়ে সাতটার সময় এসওজি, ডিভিএফ বাহিনী একসঙ্গে হামলা করে পাডুয়া থানার এলাকার একটি জঙ্গলে। মাওবাদীরা এসওজি এবং ডিভিএফ বাহিনি কে লক্ষ্য করে গুলি চালায়। বাহিনিও পালটা গুলি চালায় তাতে পাঁচ জন মাওবাদী মারা যায়। পাঁচ জনের মধ্যে তিন জন মহিলা। এডিজিপি অফিসার আরপি কোচ বলেন, প্রায় ১৫ জন মাওবাদী জঙ্গলে লুকিয়ে আছে। একজন মহিলা সহ দুজন মাওবাদীকে হপ্ত্যা করা হয়েছে ছত্রিশগড়ের দান্তেয়াদা জেলার বস্তর এলাকায়। সকাল বেলায় বন্ধুকধারীর সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে। দান্তেওয়াদা পুলিশের পুলিশ সুপার অভিষেক পল্লাভা বলেন “জঙ্গলে মাওবাদী বিরোধী কর্মকাণ্ডে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একটি দল ছিল, যখন গন্ডারস গ্রামে এই সংঘর্ষ হয় 4:45 মিনিটে।”