রমজানে ভোটের সময় এগিয়ে আনার প্রস্তাব খারিজ কমিশনের

রমজানে ভোটের সময় এগিয়ে আনার প্রস্তাব খারিজ কমিশনের

দিনকাল ডেস্কঃ রমজানে ভোটের সময় এগিয়ে আনার প্রস্তাব খারিজ করল নির্বাচন কমিশন। ভোটের সকাল ৭ টার বদলে ভোর ৪.৩০ বা ৫ টা করার যে প্রস্তাব এসেছে তা নির্বাচন কমিশন খারিজ করেছে। সোমবার দিল্লীতে নির্বাচন কমিশন বলেছে লোকসভা ভোটের পঞ্চম, ষষ্ট ও সপ্তম পর্যায়ের সময় পরিবর্তনের যে প্রস্তাব এসেছে তা মেনে নেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় যে, রমজান চলাকালীন ভোটের সময় এগিয়ে ভোর পাঁচটা থেকে শুরু করার ব্যাপারে যে আবেদন এসেছে সে ব্যাপারে বিবেচনা করতে।

আবেদন করেন দুই আইনজীবী মহম্মদ নিজামুদ্দিন পাশা ও আসাদ হায়াত। প্রধান বিচারপ্রতি রঞ্জন গগয় নেতৃত্ব বেঞ্চে বিষয় জরুরী শুনানির জন্য  জমা পড়ে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিসনের আইনজীবীকে নির্দেশ দেয়, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে। নির্বাচন কমিশন সোমবার আবেদন খারিজ করেদেন