
দিনকাল ডেস্কঃ বলা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনা বিমান হামলা করেছে। খোদ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক দাবি করছে, পাক বায়ুসীমা লঙ্ঘন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে, পাকিস্তান হামলা সম্পর্কে এমন কোনও তথ্য নেই যে, ভারতীয় বায়ুসেনা পাক বায়ুসীমা লঙ্ঘন করেছে। পাকিস্তানী সেনা সূত্র জানাচ্ছে, লাইন অব কন্ট্রোল অতিক্রম করার চেস্টা করে ভারতীয় বায়ুসেনা পাক বায়ুসেনা তা প্রতিরোধ করে। গোটা এলাকা মুক্ত করে দেয়।পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, তাদের বিমানবাহিনী সঙ্গে সঙ্গেই তাড়া করে ভারতীয় বিমানগুলিকে।ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল, তা বালাকোটের কাছে পড়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল গফুর।
