গঙ্গাসাগরে কন্যাশ্রী ময়দান ও প্রসূতি অন্ত্ব বিভাগের উদ্ভোধনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

দিনকাল ডেস্কঃ বাবলু প্রামাণিক, গঙ্গাসাগর আজ  সাগরের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে পঞ্চম মহিলা সম্মেলনে যোগ দিতে  এসে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য সাগর গ্রামীণ হাসপাতালে ৫৮ লক্ষ টাকা ব্যায়ে প্রসূতি অন্ত বিভাগ উদ্বোধন করলেন। সেই সাথে চৌরঙ্গিতে কন্যাশ্রী মাঠ এর শিলান্যাস করেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা কন্যাশ্রী মাঠের ভীতে পুজো দেন। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য বলেন, আগের বাম সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমলে নারীর সম্মান, মর্যাদা বেড়েছে। আরও বেশি বেশি স্বনির্ভর হয়েছে আমাদের রাজ্যের মহিলারা। আগামী দিনে মহিলারা ভারতবর্ষের পথচালিকা শক্তি হবে। সাগর বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন, মহিলা শক্তি এগিয়ে না এলে সমাজের উন্নয়ন হবে না। সমাজ গড়তে মহিলাদের এগিয়ে আসতে হবে।

 পুরুষ শাসিত সমাজে আজকে মহিলারা অবহেলার পাত্রী নয়। মন্টুরাম পাখিরা জানান, পশ্চিমবঙ্গের মধ্যে সাগরে প্রথম কন্যাশ্রী মাঠ তৈরি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মাঠের জন্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। প্রাচীর করার জন্য কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ভাবতেই পারি না আজকে কন্যাশ্রী আগামীদিনের পথপ্রদর্শক।

সারা বিশ্বের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কন্যাশ্রী থেকে রূপশ্রী, সবুজ সাথী বিশেষ সম্মান পেয়েছে। সুন্দরবনের কোন বোনেরা পড়াশোনা থেকে পিছিয়ে না আসতে পারে তা আমায়দের দেখতে হবে। দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ বলেন, রাজ্যে মহিলাদের জন্য সরকারি পরিষেবা চালু রয়েছে। মহিলাদের এগিয়ে এসে সব সুবিধা গ্রহণ করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল, মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক আধিকারিক সহ বহু ব্যক্তি বর্গ।  এদিনের মহিলা সম্মেলনে সাগর দ্বীপের প্রায় বারো হাজার মহিলা প্রতিনিধি অংশ নেন।