
দিনকাল ডেস্কঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের জঙ্গিহানার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে গোটা বিশ্ব। এমন সময়ই ।তিনি জানালেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে পাস্পরিক সম্পর্কের অবস্থা খুব খারাপ। তাঁর কথায়, “এই মুহূর্তে এই দুই দেশের মধ্যে যা চলছে, তা ভয়ঙ্কর। পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই এটা (হিংসা) থামুক। কতগুলো মানুষ বেমালুম মারা গেলেন। আমরা চাই এটা বন্ধ হোক অবিলম্বে। আমরা এটা (হিংসা থামানোর প্রক্রিয়া)-র সঙ্গে প্রবলভাবে যুক্ত”। সংবাদসংস্থা পিটিআই জানায়, তাঁর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ভারত এখন অত্যন্ত শক্তিশালী কোনও পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। এই হানায় ভারতের প্রায় ৫০ জন মারা গিয়েছে। আমি এই অনুভূতিটা বুঝতে পারি”। ট্রাম্প জানান, তাঁর প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে। “আমরা কথা বলছি। বহু মানুষ কথা বলছেন। সকলেই চান এই ব্যাপারটির একটি ইতিবাচক নিষ্পত্তি হোক। দু’পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে, তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে।
( সংগ্রহ )