দিনকাল ডেস্কঃ কলকাতার রবীন্দ্রসদন ও নন্দন চত্ররে যে ৪ দিন ব্যাপি বাংলাদেশ চলচিত্র উৎসব হল। তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সোমবার উৎসবের শেষ দিনে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের প্রেস সচিব মুফাকখারুল ইকবাল জানান। তিনি বলেন, মাত্র এক বছরের মাথায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসবে নন্দন চত্ররে উপচে পড়া ভীড় হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের দর্শকরা এপার বাংলায় আরও বেশি বেশি করে চলচিত্র উৎসব করার জন্য জানিয়েছেন। আমরা তাদের এই ইচ্ছাকে মূল্য দিতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশ চলচিত্র উৎসব করা যায় কি না তা নিয়েও চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। উল্লেখ্য বাংলাদেশ সরকার এবং কলকাতার বাংলাদেশ উপহাই কমিশন এই চলচিত্র উৎসবের আয়োজক। ১৫ ফেব্রুয়ারী এই উৎসব শুরু হয়েছিল আজ শেষ হল। শেষ দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান মাহমুদ ( তথ্য মন্ত্রী) বলেন কিছু মৌলবাদী শক্তি দুই দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরাতে চাইছে। আমরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তার মোকবিলা করব।



