~গোলাম মহাম্মদ

আজ,
ভরদুপুরে খেলতে গিয়ে মাঠে
বিঁধিল বুকে শর !
যে মা মোদের যোগায় শস্য সদা,
সেই মায়ের আজ মাত্রাছাড়া জ্বর !
ঠেকায়ে হস্ত ললাটে তাহার দেখি,
পুড়িছে মাতা ধরিত্রী আজ তাপে !
নগরে, শহরে, বহরে, জহরে যত
মানব-কুলের লাগামছাড়া পাপে !
হীনমনা তোরা দেখরে আপন মাকে ,
এই কি তোরা পৃথিবীর সন্তান?
যে মা তোদের আশ্রয় দিল বুকে !
দিলিনা তাহারে এতটুকু সম্মান?
সজ্ঞানে তোরা আঘাত করিস তাঁকে !
খনন করিস! ফেলিস বোমা শত !
নেইকো বিবেক নেই মমতা কোনো ?
দিয়ে যাস তোরা আপন মাকে ক্ষত !
জ্বর এসেছে মহা-ধরনীর আজ !
আর কতদিন চলবে তোদের রাজ ?
দিচ্ছ কষ্ট সকাল-বিকেল-সাঁঝ !
নেই কি তোদের একটুখানি লাজ ?