ইম্ফলে নাগরিকপুঞ্জি বিলের বিরুদ্ধে বিক্ষোভে ৬ মহিলা আহত

দিনকাল ডেস্কঃ মনিপুরের শহর ইম্ফলে নাগরিকপঞ্জি বিল পাসের বিরুদ্ধে আন্দোলনে মহিলা জনগণ ভিড় জমিয়েছিল রবিবার। সেই জনগণের উপর পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কাদানি গ্যাস ছুড়ে এতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে ৬ জন মহিলা আহত হয় । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। আন্দলন কারীরা ছিল মহিলা তাদের ইমা খিথেল ও মাদার মার্কেটে ভিড় করে। প্রায় ১০০ জন মহিলার মধ্যে ইম্ফল শহরের ছিল ৪ জন । শনিবার প্রধান মার্কেটের সামনে সকালে আন্দোলন শুরু করেছিল এবং তারা দাবি করছিল কোন মতেই ফিরে যাবে না। লোকসভায় বিল প্রথম পাশ হয়ে গিয়েছে রাজসভায় পাঠানো হয়েছে সেখানে নেওয়া হয়েছে। এই বিল বাতিলের জন্য বিক্ষিপ্ত ভাবে আন্দোলন হচ্ছে উত্তরপূর্ব ভারতের রাজ্য গুলিতে সেই সাথে আসাম ও মেঘালয়ে।