সুন্দরবন জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে এক মৎসজীবি

দিনকাল ডেস্কঃ  গতকাল রাত্রে তিন সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে যায় গিতাংশু দাস (51)।  তার সাথে আরো ছিলেন নরেন অধিকারী , রাকেশ অধিকারী ও জয়ন্ত রায় । গভীর জঙ্গলে মাছ ধরতে ব্যস্ত চার সঙ্গী । এরপর হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে টেনে নিয়ে চলে যায় গিতাংশু দাসকে। তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও বাঘের মুখ থেকে ফিরিয়ে আনতে পারেননি গীতাংশু দাসকে। বাঘ মুখে করে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কেদোখালীর জঙ্গলে । গিতাংশু দাসের বাড়ি দঃ ২৪ পরগনা  ৪নং ঝড়খালী  গ্রামে । দুই ছেলে মেয়ে ও স্ত্রী কে নিয়ে সুখের সংসার ছিল গিতাংশু দাসের । আর হঠাৎ এই খবর শোনা মাত্র তাদের পরিবারের মধ্যে  শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় তারা ঝড়খালী কোষ্টাল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি পুলিশ ও বনদপ্তর বিভাগ তদন্ত করছে বলে জানা গিয়েছে।