বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ অনেকটায় সাফল্য

দিনকাল ডেস্কঃ তিন বছর পর বামফ্রন্টের ব্রিগ্রেড সমাবেশ জনতা কানায় কানায় পরিপূর্ণ। আজকের সমাবেশ জনতার সমাবেশ। আবারও প্রমাণিত বামফ্রন্ট ব্রিগ্রেড সমাবেশ সাফল্য। 17 টি বাম ও গণতান্ত্রিক  শক্তির  ব্রিগেড সমাবেশের  জনজোয়ার   বিজেপি- র চোখের জল কেড়ে  নিয়েছে । রবিবারের  এই জনজোয়ার  শাসক দলকেও কার্যত চ্যালেঞ্জ   ছুড়ে  দেয় । নিজেদের অস্তিত্বকে ফের একবার তুলে ধরার চেষ্টা করলেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা। রবিবার সভায় হাজির ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য, ক্ষিতি গোস্বামী, দেবলীনা হেমব্রম-সহ অন্য নেতৃবৃন্দরা।প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও এসেছিলেন। তবে তিনি সভামঞ্চে যাননি। তিনি অসুস্থ। তাই কিছু ক্ষণ সমাবেশে থাকার পর সেখান থেকে বেরিয়ে যান। 

 এদিন বাম নেতৃত্ব  সাম্প্রদায়িক  বিজেপিকেই বেশি  বেশি  কর আক্রমণের নিশানা করে। চুরি করা চৌকিদার দরকার নেই দেশের , মানুষের সুনামীতে ভেসে যাবেন মোদী আর মমতা বামেদের ব্রিগেডে দাবি করলেন সীতারাম ইয়েচুরির। কেন্দ্রে চলছে চৌকিদারের সরকার , রাজ্যে চলছে দফাদারের সরকার ; মানুষ ভুল করে তৃনমূল ও বিজেপিকে ক্ষমতায় এনেছে , মানুষই গনতন্ত্রের সরকার আনবে ব্রিগেডে দাঁড়িয়ে দাবি করলেন সূর্যকান্ত মিশ্র। রাজ্যে আরএসএস ও বিজেপির বাড়বাড়ান্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিমান বসু। আজকের জন সমাবেশে দলিত ছাত্রনেতা কানহাইয়া কুমার আসার কথা ছিল কিন্তু শারিরিক অসুস্থতার কারণে সে আসতে পারেনি।