
দিনকাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সিবি আই-এর প্রধান নিয়োগ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন পুলিশ ডিজি ঋষি কুমার শুক্লা কে। ঋষি কুমার শুক্লা ছিলেন ১৯৮৩ সালের মধ্যপ্রদেশ ব্যাচের আই পি এস অফিসার। সে দু বছরের জন্য অলোক বর্মার পরিবর্তে নিযুক্ত হলেন। এই সিবি আই প্রধান নিয়োগের ফলে কোন গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে বলে অধিকাংশের দাবি। তবে কার্যকলাপের মধ্য দিয়েই বাস্তবতা ধরা পড়বে। অলোক বর্মাকে সরিয়ে তাকে নিয়োগ করা হয়েছে।