
দিনকাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসবে বসছে জব ফেয়ার। দেশের ৫২টি নামি দামি বড় কোম্পানি পার্কসার্কাস ময়দানে হাজির হয়ে প্রার্থীদের ইন্টার্ভিউ নিয়ে সরাসরি নিয়োগপত্র দেবে।
ইতিমধ্যেই এই জব ফেয়ারে ৯০০০ প্রার্থী নাম লিখিয়েছে। যে সব সংস্থা এই জব ফেয়ারে অংশ নিচ্ছে তারা প্রতিশ্রুতি দিয়েছে, এই জব ফেয়ার থেকে কমপক্ষে ৩০০ জনকে নিয়োগ করবে।
নিগমের চেয়ারম্যান পি বি সেলিম জানিয়েছেন, এই জবফেয়ারে বিপুল সংখ্যক প্রার্থীর যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ৫ ফেব্রুয়ারিতে মেলা প্রাঙ্গমে আবারও জব ফেয়ারের আয়োজন করছে।
বিত্তনিগমের চেয়ারম্যান তথা রাজ্য সরকারের সংখ্যালঘু উওন্নয়ন দফতরের সচিব পি বি সেলিম জানিয়েছেন বিত্তনিগমের উদ্যোগে জব ফেয়ার মেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই দিন যারা নিয়োগপত্র পাবেন না বিত্তনিগম তাদের সিভি নিয়ে জমা রাখছে। তা ছাড়াও বছরে আন্য সময় জব ফেয়ার করার চেষ্টা করবে বিত্তনিগম।
বিত্তনিগম নিগমের আয়োজনে এই মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।